Type Here to Get Search Results !

জুবিন গর্গের মৃত্যুতে শোকাবার্তা অসমের মুখ্যমন্ত্রীর

 বিনোদন 


জুবিন গর্গের মৃত্যুতে শোকাবার্তা অসমের মুখ্যমন্ত্রীর 



  সারা ভারতেই নেমে এসেছে শোকের ছায়া। মুম্বাই থেকে বাংলা পর্যন্ত সর্বত্রই শোকের আবহ। আর তিনি তো আসমের পুত্র। সিঙ্গাপুরে রহস্যমৃত্যু জুবিন গর্গের। গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। আগামী ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সব শেষ! যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে জানা যায়, প্যারাগ্লাইডিং করতে গিয়েই সমুদ্রে পড়ে যান জুবিন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের উদ্দেশে রওনা হন বছর বাহান্নর গায়ক।


  জুবিনের মৃত্যুতে শোকস্তব্ধ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন, “আজ আসাম তার প্রিয় সন্তানকে হারাল। অসমের কাছে জুবিন গর্গ কী ছিলেন? কিংবা অসমের মানুষের মনজুড়ে কতটা ছিলেন জুবিন? সেটা ভাষায় প্রকাশ করা যায় না। বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। এটা তো ওঁর চলে যাওয়ার বয়সও নয়। জুবিনের কণ্ঠে শ্রোতাদের উজ্জীবিত করার এক দারুণ ক্ষমতা ছিল। এমন শূন্যতা রেখে গেলেন, যা কখনও পূরণ হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জুবিনকে অহমিয়া সংস্কৃতির অন্যতম ধারক-বাহক এবং স্তম্ভ হিসেবেই মনে রাখবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.