Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



আশ্বিনের শারদ প্রাতে ঠিক যেমন আবহাওয়া সাধারণত থাকে, আজ সোমবার সকালে ঠিক তেমনই ঝালমলে আকাশ। পেঁজা তুলোর মতো সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে হাল্কা বৃষ্টি বেলার দিকে হতে পারে।


  হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি সামান্য বাড়বে। এদিন ভিজবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অধিক সম্ভাবনা বেশি রয়েছে। এরপর শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবারের পর আর সতর্কতা নেই। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নিম্নচাপ, যা ওড়িশা-ছত্তিশগঢ়-মধ্যপ্রদেশ পেরিয়ে রাজস্থানে অবস্থান করছে। নিম্নচাপটি গুজরাটে পৌঁছে আরও শক্তি বাড়াতে পারে। 


  অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে। মঙ্গলবার বাড়বে বৃষ্টি। ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। কিছু কিছু জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.