Type Here to Get Search Results !

অবশেষে শুক্রবার মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া শুরু হলো

 অবশেষে শুক্রবার মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া শুরু হলো 



  SSC -র পাশাপাশি মাদ্রাসা নিয়োগ নিয়োগ নিয়েও ছিল প্রচুর ক্ষোভ। সেই সমস্ত সমস্যা মিটিয়ে অবশেষে মাদ্রাসায় নিয়োগ শুরু হলো। দু’বছর পর নিয়োগ মাদ্রাসায়। এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার প্যানেল। মাদ্রাসা শূন্যপদের সংখ্যা ছিল ১৭২৯। প্রথম দফার এই প্যানেলে চাকরির সুপারিশ পেতে চলেছে ৩০২ জন। ২০২৩-এ সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষা গ্রহণ করা হয় ২০২৪-এ। তারপর ফলপ্রকাশ করা হয়। সম্পন্ন হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়াও। কিন্তু চাকরি হয়নি। অবশেষে প্রকাশ করা হল সেই তালিকা।


  বুধবার ও বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রকাশ করে উত্তীর্ণের তালিকা। তবে সব বিষয়ের ফল প্রকাশিত হয়নি। মোট ২৭টি বিষয়ে পরীক্ষা ও ইন্টারভিউ গ্রহণ করা হয়েছিল। কিন্তু প্রথম পর্যায়ে ফল প্রকাশ করা হয়েছে ১৭টি বিষয়ে। অল বেঙ্গল আরবিক ফেডারেশন-এর সদস্য ও চাকরিপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার যে প্যানেল প্রকাশ করা হয়েছে, তা আংশিক। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাড়াও, স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের লিখিত পরীক্ষা নিয়েছিল। যার ইন্টারভিউ এখন‌ও পর্যন্ত শুরু হয়নি। আমরা চাই যাতে দ্রুত ইন্টারভিউ ও সমস্ত বিষয়ের ফল প্যানেল প্রকাশ করা হোক।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.