দেবের ফিল্ম জার্নির ২০ বছর - অভিনন্দন জানালেন মমতা
এক বা দু'বছর নয়। দেখতে দেখতে দেব ২০ বছর কাটিয়ে দিলো সিনেমা জগতে।ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করলেন সুপারস্টার দেব। তাঁর এই ফিল্মি জার্নি নিয়ে উদযাপন হল শুক্রবার ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে। আর সেই মঞ্চেই দেবকে কুড়ি বছরের পথচলার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশেষ বার্তায় মুখ্যমন্ত্রী দেবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দেব, তুমি সিনেমাজগতে কুড়ি বছরে পদার্পণ করছ। এটা অত্যন্ত সুসংবাদ আমাদের কাছে। সিনেমাজগতে তুমি নেতৃত্ব দাও। এবং নায়কের ভূমিকায় অভিনয় করেছ বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময়ে।"
প্রত্যুত্তরে আপ্লুত দেব বলে, “দিদি আমাদের কাছে একটা আবেগ। আমার রাজনীতিতে আসা তাঁর জন্যই। কিছুদিন আগে তিনি বাংলা সিনেমার পাশে থেকে যে যে পদক্ষেপ নিয়েছেন তাকে সত্যিই কুর্নিশ। দিদিকে অনেক ধন্যবাদ।” মুখ্যমন্ত্রী আরো বলেন,তুমি খুবই ভালো অভিনেতা ও ভালো একজন মানুষ কাজেই আমাদের শুভ কামনা থাকবে। আমার পুজোর কর্মসূচী শুরু হোয়ায় থাকা সম্ভব হচ্ছে না তবে মানসিকভাবে আমি তোমাদের সঙ্গে আছি। অনেক ভালো হোক। অনেক বড় হও।”
