আন্তর্জাতিক
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন হয়ে উঠেছেন ট্রাম্পের অবাধ্য সন্তান
বহু বছর ধরেই ইসরাইল আমেরিকার সন্তানের আদর পেয়ে আসছে। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যে রীতিমত দাদাগিরি করে চলেছেন ইসরাইল। কিন্তু এবার ট্রাম্পের অবাধ্য হয়ে উঠছে ইসরাইলই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের শিকড় গোড়া থেকে উপড়ে ফেলতে কোমর বেঁধে নেমেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণীও কানে তুলছেন না তিনি। হামলা চালিয়েছেন কাতারের মাটিতে। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ‘শান্তির দূত’ ট্রাম্প। সংবাদমাধ্যম সূত্রের খবর, নিজের ঘনিষ্ঠ মহলে আলোচনার সময় এই ঘটনায় ‘প্রিয় বন্ধু’ নেতানিয়াহুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন তিনি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন সচিবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।
এই বৈঠকেই নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, নেতানিয়াহু তাঁর ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে সামরিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। যেখানে ট্রাম্প চাইছেন শান্তি আলোচনা সেখানেও হামলা চালাতে দ্বিতীয়বার ভাবছে না ইজরায়েল। ওই বৈঠকে ছাপার অযোগ্য ভাষায় নেতানিয়াহুকে গালি দেন ট্রাম্প। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, ট্রাম্পের এই ক্ষোভ কাতারে ইজরায়েলের হামলার প্রেক্ষিতে।
