"চেতলা আগ্রনী সংঘের পুজোর বিশ্বজননীর চক্ষু দান করবেন বঙ্গ জননী মমতা বন্দ্যোপাধ্যায়" - ফিরহাদ হাকিম
শুক্রবার এক বিশেষ সাংবাদিক সম্মেলনে চেতলা অগ্রনী সংঘের কর্ণধার ফিরহাদ হাকিম বলেন, তাদের ৩৩ বছরের পুজোর প্রস্তুতি এগিয়ে চলেছে। তিনি জানান, মহালয়ার দিন বিশ্ব জননীর চক্ষুদান করবেন বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আরো কিছু কাজ বাকি থাকবে। সেই কারণেই আগামী ২৪ তারিখ সকলের জন্য পুজোর দরজা খুলে দেওয়া হবে। এবছর অগ্রনী সংঘের পুজোর থিম 'অমৃত কুম্ভর সন্ধানে।'
মেয়র জানান, বৃষ্টির কারণে এ বছর কিছু অসুবিধা হচ্ছে। চেতলা অগ্রনী সংঘের পুজো নিয়ে মানুষের উৎসাহর শেষ নেই। গত বছর এক কোটি মানুষ এসেছিলেন এই পুজো দেখার জন্য। এ বছর হয়তো আরো বেশি মানুষ এই মন্ডপে উপস্থিত হবেন। তিনি সকলকে স্বাগত জানান।
