Type Here to Get Search Results !

আবার তালিবানকে শেষ করার হুমকি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

 আন্তর্জাতিক 



আবার তালিবানকে শেষ করার হুমকি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী 


  পাক তালিবান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে পাকিস্তান বার বার করে আফগানিস্তানকে হুমকি দিয়ে চলেছে।বৃহস্পতিবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ বলেন, “তালিবানকে শেষ করতে আমাদের পূর্ণ সামরিক শক্তি প্রয়োগের দরকার নেই।” এর মধ্যে ফুটে ওঠে পাকিস্তানের অহংকার। কিন্তু আফগানিস্তানকে এভাবে আন্ডার  এস্টিমেট করা ভুল হচ্ছে বলেই অনেকে মনে করেন। 


  প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাক প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে। পাকিস্তানের প্রথম সারির এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসিফ আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তালিবানকে সমূলে উৎপাটিত করতে পাকিস্তানকে পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে হবে না। তালিবান শাসনকে অন্ধকার গুহায় পাঠানোর ক্ষমতা ইসলামাবাদের আছে।” একইসঙ্গে তিনি ২০০১ সালের তোরা বোরা যুদ্ধের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “যদি তারা চায়, তাহলে তোরা বোরায় তাদের পরাজয়ের দৃশ্যের পুনরাবৃত্তি হতে পারে। এটা অবশ্যই দেখার মতো একটি দৃশ্য হবে।” উল্লেখ্য, আফগানিস্তানের তোরা বোরা ছিল আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের শেষ আস্তানা। ৯/১১-এর ঘটনার পর এখানেই তাকে আশ্রয় দিয়েছিল তালিবানরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.