ছটপুজোর আগেই মধ্যবিত্তের মুখে হাসি — কারণ সোমবার সপ্তাহের শুরুতেই সোনার দাম পড়েছে ধপাধপ!
২২ ও ২৪ ক্যারাট— দুই ধরণের সোনার দামই আজ অনেকটাই নেমে এসেছে। কালীপুজোর পর থেকেই ধীরে ধীরে হাল ছেড়েছে সোনার দাম, আর এখন তো যেন ঢাল বেয়ে নামছে নিচে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলির আগে যে উর্ধ্বগতি দেখা গিয়েছিল, তা এখন কিছুটা থেমে গেলেও ভয় নেই — বড় পতনের আশঙ্কা নেই। বরং তাঁরা সতর্ক করে দিচ্ছেন, ২০২৬ সালের মধ্যেই ১০ গ্রাম সোনার দাম ছুঁতে পারে দেড় লক্ষ টাকার ঘর।
আন্তর্জাতিক বাজারেও কমেছে সোনার ঝলক।
ডলার সূচকের শক্তি বেড়ে যাওয়ায় এবং মার্কিন-চিন বাণিজ্য চুক্তির আশায় MCX-এ সোনার দাম হু হু করে কমেছে।বর্তমানে, প্রতি কেজি সোনার দাম দাঁড়িয়েছে ₹১,২২,৩৬৩, যা প্রায় ₹১,০৮৮কম!
রুপোও ছাড়েনি পতনের স্রোত— ₹১,১৩০ কমে এখন প্রতি কেজি ₹১,৪৬,৩৪০ টাকায় লেনদেন হচ্ছে।
বিশ্ববাজারেও একই সুর—
সোনার স্পট প্রাইস ০.৭%কমে প্রতি আউন্স $৪,০৮২
আর ডিসেম্বর ডেলিভারির ফিউচার সোনা ১% কমে প্রায় $৪,০৯৫.৮০ তে নেমে গেছে। ইয়েনের তুলনায় ডলারের দাম ছুঁয়েছে দুই সপ্তাহের সর্বোচ্চ সীমা, ফলে সোনা এখন অন্যান্য মুদ্রায় আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
এদিকে বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন আসন্ন কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের দিকে, যেখানে সুদের হারের সিদ্ধান্তই নির্ধারণ করবে—
সোনার ঝলক ফের উজ্জ্বল হবে, নাকি আরও ফিকে হয়ে যাবে।উৎসবের ভিড়ে তাই এখনই হয়তো সোনার দামে হাসি,কিন্তু কে জানে — এই হাসি হয়তো আগামী বছরেই পরিণত হবে বিস্ময়ে।
