আজকের আবহাওয়া
সকাল থেকেই দুর্দান্ত মনোরম পরিবেশ। মন্থার প্রভাব এখনও বজায় থাকায় কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ। আজ বৃষ্টির পূর্বাভাস আছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা। আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। আগামী ২ তারিখ থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এক দু জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। শুক্রবারের পর শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। রবিবার থেকে আবহাওয়ার মেজাজ বদলাবে। তবে তার আগে আরও দুদিন ভোগাবে বৃষ্টি।
অন্যদিকে শুক্রবারও উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। মুষলধারে বৃষ্টি চলছে জেলায় জেলায়। আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য লাল সঙ্কেত জারি রয়েছে। ভারী বৃষ্টির কড়া সতর্কতা কোচবিহারেও। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ উত্তরের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতা।
