Type Here to Get Search Results !

২০২৬ এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙড় উপহার দেবো' - শওকত মোল্লা

 '২০২৬ এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙড় উপহার দেবো' - শওকত মোল্লা



  এ বছর শওকত মোল্লার কাছে 'ভাঙড়' একটা বড়ো চ্যালেঞ্জ। গতবার ভাঙড় নিয়েছে নওশাদ সিদ্দিকি। কিন্তু সূচগ্র মেদিনীপুর ছাড়তে রাজি নয় শওকত মোল্লা। এক সাক্ষাৎকারে শওকত মোল্লা বলেন, তিনি ভাঙড়ে নওশাদ সিদ্দিকিকে চান। তাকে হারিয়ে ভাঙড় মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। আর এই প্রসঙ্গে তুলে আনেন দলের নেতা কাইজারের কথাও। তাঁর বক্তব্য, গত নির্বাচনে দলেরই কয়েকজন হারিয়ে দিয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার গ্রামীণ জনপদ ভাঙড়ের নাম বাংলার রাজনীতিতে বার বার উচ্চারিত হয়েছে। প্রথমে এর দখল ছিল কংগ্রেসের হাতে। তার পরে বামেদের দাপট। গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলার একমাত্র আসন যেখানে বিরোধীপক্ষ জিতেছে। যুযুধান প্রতিপক্ষ বিজেপি নয়, বরং গত বিধানসভা নির্বাচনে সদ্য জন্ম নেওয়া আইএসএফ জেতে, তরুণ নেতা নওশাদ সিদ্দিকির হাত ধরে। কিন্তু এবার?


 নওশাদ এবার সরাসরি চেয়েলেঞ্জের মুখে। শওকত মোল্লা বলেন, “আমরা চাই নওশাদ প্রার্থী হোক। কারণ ২০২১ সালেও নওশাদ ওখান থেকেই ঘুঁটি জিতত না। নেত্রীকে শিক্ষা দিতে গিয়ে তথাকথিত দু’চার জন নেতা নওশাদকে জিতিয়ে দিয়েছিল। সংখ্যালঘুদের শত্রু হচ্ছে সংখ্যালঘু।” তাঁর কথায়, “বিজেপির হাতটা যদি শক্তিশালী করতে হয়, নওশাদের মতো এরকম দু-চার জন রয়েছেন, তাঁরা সেটায় ভীষণভাবে সক্রিয়।” নওশাদকে খোঁচা দিয়ে বলেন, “ভিতরে বিজেপির নেতাদের সঙ্গে কোলাকুলি করবেন, আর বাইরে এসে সংখ্যালঘুদের জন্য মায়াকান্না কাঁদবেন, এই মুখ আর মুখোশ মানুষ বুঝতে পারছে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.