বিনোদন
রামায়নে রাবনের ভূমিকায় অভিনয় করবেন বিবেক ওবেরয় - কিন্তু সমস্ত পরিশ্রমিক দান করে দেবেন
অনেক বছর পর ফিরেছেন অভিনয়ের জগতে, বিবেক ওবেরয় এখন বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত, যার মধ্যে একটি হল নীতেশ তিওয়ারির পরিচালনায় রামায়ণ। রণবীর কাপুর অভিনীত এই ছবিতে বিবেক রাবণের ভাই বিভীষণের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে যে বিবেক ওবেরয় পুরো পারিশ্রমিক দান করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় এই কথা প্রকাশ করে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘‘আমি নমিতকে বলেছিলাম যে, আমি এর জন্য একটি পয়সাও চাই না, আমি এটি যে কোনও কারণে দান করতে চাই, যেমন ক্যানসারে আক্রান্ত শিশুদের সাহায্যের জন্য।'
তিনি আরো বলেন, ''আমি তাকে বলেছিলাম যে, আমি তোমাকে সমর্থন করতে চাই কারণ তুমি যা করছো তা আমি ভালবাসি এবং আমি মনে করি এটি ভারতীয় সিনেমাকে বিশ্ব মঞ্চে জমজমাটভাবে তুলে ধরবে। রামায়ণ পৌরাণিক না কি ঐতিহাসিক, এই নিয়ে সবসময়ই লড়াই চলে, আমরা বিশ্বাস করি এটি ঐতিহাসিক, এটা নিয়ে কাজ করাই দারুন। আমি খুব খুশি হয়েছিলাম এবং পুরো দল, নমিত, নীতেশ (অভিনেতা), যশ, রকুলের (প্রীত সিং) সঙ্গে কাজ করে অনেক মজা পেয়েছি। আমার এখনও কয়েক দিনের শ্যুটিং বাকি আছে।’’ বিবেক আরও বলেছেন যে, “নমিত এবং নীতেশ যা করছেন তা হল রামায়ণের মাধ্যমে সত্যিকার অর্থে ভারতীয় সিনেমাকে বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়া। এই সিনেমা এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত যারা ভিএফএক্সে প্রায় সাত থেকে আটটি অস্কার জিতেছে এবং তারা ইতিমধ্যেই এমন আইকনিক কাজ করেছে।”
