বিনোদন
হঠাৎ ধর্মেন্দ্র ভর্তি হলেন হসপিটালে
বলিউড ইন্ডাস্ট্রির পরপর এই তারকাদের প্রয়াণে এখন কিছুটা হলেও তটস্থ সকলে। তাই হঠাৎ করেই যখন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে উঠে এল তখন রীতিমতো হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। এই মুহূর্তে ধর্মেন্দ্র ৯০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। কিছুদিনের মধ্যেই তিনি পদার্পণ করবেন ৯০ বছর বয়সে। অমিতাভ বচ্চনের থেকেও বয়স্ক তিনি। খুব স্বাভাবিকভাবেই এই বয়সে শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে।
অভিনেতার পরিবারের ঘনিষ্ঠরা এই খবরটি নিশ্চিত করেছেন। বয়সজনিত কারণে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে তাই শুধুমাত্র রুটিন চেকআপ করার জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে। পরিবার সূত্রে আরও জানানো হয়েছে, অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছেন তাই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তিনি একেবারে নিজের মেজাজেই রয়েছেন। তাই চিন্তা করার কিছু নেই।
