Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া


 আজকের আবহাওয়া 


একটা দারুন শীতের পরিবেশ। তবে আবার বৃষ্টির সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরের উপরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। রয়েছে ঘূর্ণাবর্তও। আবহাওয়া দপ্তর বলছে এর জেরে দক্ষিণবঙ্গে সেরম কোনও প্রভাব না পড়লেও সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের ভিজবে।


  আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই-তিন দিন দক্ষিণবঙ্গে কিছুটা কমবে তাপমাত্রা। তবে বর্তমানে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাস্প থাকার কারণে গুমোট ভাব থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, সোমবার ও মঙ্গলবার মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর ফলে সপ্তাহের মাঝামাঝিতে উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসে উপস্থিত জলীয়বাষ্প বাড়বে। যার কারণে ফের বৃষ্টি শুরু হবে। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। বুধ ও বৃহস্পতিবার নাগাদ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এরপর বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনায়। তারপর আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।


  অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাই মোটের উপর শুষ্ক থাকবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.