Type Here to Get Search Results !

হাওড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ আরো একজন গুলিবিদ্ধ


 হাওড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ আরো একজন গুলিবিদ্ধ 


  ভোট যত এগিয়ে আসছে ততোই বাতাসে ছাড়াচ্ছে হিংসার আগুন - যা বাংলার বহু বছরের ইতিহাস। এবার গুলিকরা হলো এক পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে। গুলিবিদ্ধ ওই পঞ্চায়েত প্রধানের নাম দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল। তিনি বেলুড়ে সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকায় প্রভাব রয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ দেবব্রত মণ্ডল এক সঙ্গীর সঙ্গে বাইকে করে বিয়ের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেই সময় ষষ্ঠী তলা মালিবাগানের সামনে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, দুটি গুলি লাগে পঞ্চায়েত প্রধানের শরীরে। বাবু মণ্ডলের সঙ্গেই বাইকে ছিলেন অনুপম রানা নামে এক সঙ্গী। তাঁর শরীরেও গুলি লাগে। একেবারে রক্তাক্ত অবস্থায় দু’জনে সেখানেই লুটিয়ে পড়েন।


  স্থানীয় মানুষজনই প্রথমে তাঁদের বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত উত্তর হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা গৌতম চৌধুরী বলেন, কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। একাধিক কারণ সামনে এসেছে। তারমধ্যে প্রধান দলের গোষ্ঠীকোন্দল। তবে তৃণমূল ইতিমধ্যে বিজেপির দিকে হাত তুলেছে। কিন্তু ব্যক্তিগত শত্রুতাকেও বাদ দেওয়া যাচ্ছে না। পুলিশ তদন্ত শুরু করেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.