Type Here to Get Search Results !

বৃহস্পতিবার শিলিগুড়িতে শুভেন্দু অধিকারী, সুনীল বনসাল


 বৃহস্পতিবার শিলিগুড়িতে শুভেন্দু অধিকারী, সুনীল বনসাল


  উত্তরবঙ্গে ভালো অবস্থা বিজেপির সেই শক্তি হাতছাড়া করতে রাজি না বিজেপি। এবার উত্তরবঙ্গে সর্বশক্তি নিয়ে নেমে পড়লো বিজেপি। উত্তরের একাধীক জেলা নিয়ে নির্বাচনী প্রস্তুতি বৈঠক বিজেপির। থাকছেন উত্তরবঙ্গের বিধায়ক সাংসদেরাও । তার আগে সকালে SIR ক্যাম্পে সাংসদ রাজু বিস্তা, বিপ্লব দেবরা। রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। শুধু ক্যাম্প করাই নয়, নিজ হাতে ভোটারের ফর্ম ফিলআপ করে দিচ্ছেন সাংসদ রাজু বিস্তা। উত্তরবঙ্গে SIR এবং ভোট প্রস্তুতি নিয়ে দলের উত্তরবঙ্গের সমস্ত স্তরের কার্যকর্তাদের আজ বৈঠকে ডেকেছে বিজেপি। সেখানেই জানিয়ে দেওয়া হবে শুক্রবার থেকে পরবর্তী পরিস্থিতিতে কী কী করণীয়। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “আজকের বৈঠক থেকেই আমাদের টার্গেট ঠিক রেখে আরও এগনোর চেষ্টা চলবে। উত্তরে আসন বৃদ্ধিই আমাদের উদ্দেশ্য।” একই সঙ্গে তিনি বলেন, “বহু মানুষ ফর্ম ফিলআপ করতে পারছেন না। আমরা কমিশনকে বলব কমিশনের তরফে হেল্প ডেস্ক খোলা হোক।”

এদিন আশ্রমপাড়ায় হেল্প ডেস্কে গিয়ে ফর্ম ফিলআপ করতে না পারা মানুষদের ফর্ম ভরে দেন সাংসদ রাজু বিস্তা।


  রাজু পড়ে বলেন এবার উত্তরে তৃণমূলের সবপ্নভঙ্গ হবেই।প্রায় একই কায়দায় কর্পোরেট স্টাইলে বিজেপি কল সেন্টারও খুলেছে। এসআইআর নিয়ে বিএলএ ২ দের সহায়তা ও বিএলও-দের বেনিয়মে নজরদারি চালাতে খোলা হল বিশেষ সেল। বিএলও ২ দের সহায়তা করতে এবং বিভিন্ন এলাকায় SIR এ BLO দের বেনিয়মে নজরদারি চালাতে এবার কর্পোরেট স্টাইলে কল সেন্টার বিজেপির। মেদিনীপুর সংগঠনিক জেলা বিজেপির সদর কার্যালয়ে খোলা হয়েছে এই কল সেন্টার। নাম দেওয়া হয়েছে এস আই আর কমপ্লেন সেল এন্ড মনিটরিং সেল।উল্লেখ্য,  রাজ্য বিজেপি সূত্রের দাবি, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের আগেই সেখানে দলের পরিস্থিতি নিয়ে সাংগঠনিক রিপোর্ট জমা পড়েছিল। তাতে ২০২১ সালের চেয়ে অনেক বেশি আসন পাওয়ার সম্ভাবনা তথ্য-সহ তুলে ধরা হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.