নিজের বাড়িতেই আক্রান্ত জ্যোতিপ্ৰিয় মল্লিক
রবিবার সন্ধ্যায় নিজের বাড়ির পার্টি অফিসে কিছু কর্মীর সঙ্গে মিটিং করছিলেন জ্যোতিপ্ৰিয় মল্লিক। ঠিক তখনই ঘটনাটি ঘটে। স্বাভাবিক কারণেই পুলিশি তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিজের সল্টলেকের বাড়িতে একটি বৈঠক করছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় অতর্কিতেই তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত অভিষেক। যদিও কোনও রকমে রক্ষা পেয়ে যান বিধায়ক। সঙ্গে সঙ্গে সেখানে তাঁর নিরাপত্তায় থাকা নিরাপত্তা কর্মীরা অভিষেককে ধরে ফেলেন। জানা যায়, অভিযুক্ত ওই যুবকের বাড়ি হাবড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ওই যুবক। একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও খবর।
স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা নিয়ে। প্রশ্ন উঠেছে, কেন পুলিশ তা আটকাতে পারলো না? অভিযুক্ত ওই যুবকের বাড়ি হাবড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ওই যুবক। একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও খবর। তবে কীভাবে সে প্রাক্তন মন্ত্রীর বাড়ি পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকী কেনই বা তৃণমূল নেতার উপর হামলা তাও স্পষ্ট নয়। তাৎপর্যপূর্ণভাবে হাবড়া বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক জ্যোতিপ্রিয়।
