Type Here to Get Search Results !

প্রথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে আগামী বুধবার

 প্রথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে আগামী বুধবার 


Uploading: 503557 of 503557 bytes uploaded.


  একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরে এবার প্রথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩ হাজার ৪২১ টি শূন্য পদ রয়েছে। আগামিকাল থেকেই সেই পোর্টাল খুলতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। সূত্রের খবর, কী ভাবে আবেদন করতে হবে চাকরিপ্রার্থাদের, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য তার বিস্তারিত তথ্য আজ সন্ধের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে চলেছে। তবে পরীক্ষার্থীরা ভয়পাচ্ছে দুর্নীতির। ভয় পাচ্ছে এবারও হয়তো গোপনে চাকরি বিক্রি হবে।


  এসএসসি ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, এবার প্রাথমিকেও নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। প্রায় তিন বছর বাদে ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করছে রাজ্য। এখন দেখার, কত মসৃনভাবে কাজটা সম্পন্ন হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.