Type Here to Get Search Results !

পুরনোদের গুরুদায়িত্বে ফিরিয়ে আনতে উদ্যোগী শমীক ভট্টাচার্য


 পুরনোদের গুরুদায়িত্বে ফিরিয়ে আনতে উদ্যোগী শমীক ভট্টাচার্য 


  বঙ্গ বিজেপির দায়িত্ব নেওয়ার পরেই শমীকে ভট্টাচার্য নতুন করে দলকে সাজাতে চাইছেন। তিনি প্রথমেই পুরোনো নেতাদের দলে ফিরিয়ে আনতে চাইছেন। ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধামন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে কলকাতার সম্মেলনের প্রস্তুতি বৈঠক করলেন বঙ্গ বিজেপির পুরনো নেতা-কর্মীরা। অনেকটা গোপনেই, মুরলীধর সেন লেনের পার্টি অফিসে বৃহস্পতিবার দুপুরে হল এই বৈঠক। যে বৈঠকে ছিলেন দলের পুরনো পরিচিত মুখ ও প্রাক্তন রাজ্য পদাধিকারী প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তেওয়ারি, রাজকমল পাঠকরা। এ ছাড়াও ছিলেন রবীন চট্টোপাধ্যায়, তাপস চট্টোপাধ্যায়ের মতো পুরনো নেতারাও। দিলীপ ঘোষের আমলে সক্রিয় এই নেতারা পরবর্তী ক্ষেত্রে সুকান্ত মজুমদারের জমানায় ব্রাত্য হয়ে গিয়েছিলেন।


  পুরনোদের গুরুদায়িত্বে ফিরিয়ে আনতে উদ্যোগী শমীকও। কিন্তু নতুন রাজ্য কমিটি এখনও ঘোষণা হয়নি। আগের ক্ষমতাসীন শিবিরের নেতারাই কমিটিতে রয়েছেন। দলের একাংশের বাধা সত্ত্বেও পুরনো মুখদের ফের সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করছেন শমীক। ছাব্বিশের নির্বাচনের আগে দলের পুরনোদের আবার গুরুত্ব দিতে হবে, এটা দিল্লির নেতাদের বোঝাতে অনেকটাই সফল হয়েছেন বর্তমান রাজ্য সভাপতি। আর দিল্লির সবুজ সংকেতের পরই রাজ্য তো বটেই জেলার পুরনোদেরও সক্রিয় করে তোলার কাজ শুরু করে দিয়েছেন প্রতাপ, রাজু, রাজকমলরা। এখন দেখার শেষ পর্যন্ত কি দাঁড়ায়!

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.