Type Here to Get Search Results !

নামাজ পড়ার সময় মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ - মৃত অন্তত ৮ জন

 নামাজ পড়ার সময় মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ - মৃত অন্তত ৮ জন 




  পৃথিবীতে শান্তি নেই, পৃথিবী বড়ো কাঁদছে। আবার মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরনে রক্তের স্রোত। মসজিদে জুম্মার নামাজ চলাকালীনই বিস্ফোরণ। ভয়াবহ এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। জখম হয়েছেন আরও ২০ জন। সিরিয়ার হোমস শহরে এই বিস্ফোরণ ঘটেছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, শুক্রবার সিরিয়ার হোমস শহরের একটি আলাউইত মসজিদে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। সমজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুরের নামাজের সময় ইমাম আলী বিন আবি তালিব মসজিদের ভিতরে এই বিস্ফোরণ ঘটে। এই সময়টাই মসজিদে সবচেয়ে বেশি ভিড় থাকে।


  রিপোর্টে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পরেই নিরাপত্তা রক্ষীরা দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। সিরিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর, স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক নাজিব আল-নাসান জানিয়েছেন, বিস্ফোরণের জেরে আরও ২১ জন আহত হয়েছেন। তিনি দাবি করেছেন, এই সংখ্যা প্রাথমিক হিসেব। পরে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থার তরফে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে , উদ্ধারকারী দল ও আধিকারিকরা সবুজ গালিচা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন। সন্ধ্যে পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনাটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.