"বাংলাদেশের জামাত ও ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ-ওপিঠ" - তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক
ভোটযুদ্ধে সমানতালে এগিয়ে চলেছে তৃণমূল ও বিজেপি। বামেরা অনেকটা পিছিয়ে আর কংগ্রেস নেই বললেই চলে। এবার প্রথম থেকেই দুপক্ষ শুরু করেছে নরমে-গরমে। তৃণমূলকর্মী মহাদেব বিষয়ীর স্মরণসভায় নন্দীগ্রামে বিস্ফোরক তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। আরএসএস ও বাংলাদেশের জামাতকে এক সারিতে বিঁধে আক্রমণ পার্থর। তাঁর অভিযোগ, বাংলাদেশের জামাত ও ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাঁর আরও দাবি, বাংলাদেশে হিন্দু খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। এপারে মুসলিম খুন হলে বাংলাদেশের জামাত শক্তিশালী হবে। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে মানুষ কী খাবেন, কী পরবেন? সব কিছুই তারা ঠিক করে দেবে। সভামঞ্চ থেকে প্রশ্ন ছুঁড়ে বলেন, “আপনারা কি সেই বাংলা চান?”
তাঁর ভাষণে উঠে আসে ভারতের হিন্দু সংগঠন আরএসএস ও বাংলাদেশের মৌলবাদী, কট্টরপন্থী রাজনৈতিক দল জামাতের প্রসঙ্গ। সেখানে দুই সংগঠনকে তীব্র আক্রমণ করেন বারাকপুরের সাংসদ। তিনি বলেন, “শুভেন্দু অধিকারীর রাজনীতিতে বাংলাদেশে হিন্দু খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। এপারে মুসলিম খুন হলে বাংলাদেশের জামাত শক্তিশালী হবে। বাংলাদেশের জামাত ও ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ-ওপিঠ।” তৃণমূল কর্মীর স্মরণসভায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও কেন্দ্রের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
তাঁর ভাষণে উঠে আসে ভারতের হিন্দু সংগঠন আরএসএস ও বাংলাদেশের মৌলবাদী, কট্টরপন্থী রাজনৈতিক দল জামাতের প্রসঙ্গ। সেখানে দুই সংগঠনকে তীব্র আক্রমণ করেন বারাকপুরের সাংসদ। তিনি বলেন, “শুভেন্দু অধিকারীর রাজনীতিতে বাংলাদেশে হিন্দু খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। এপারে মুসলিম খুন হলে বাংলাদেশের জামাত শক্তিশালী হবে। বাংলাদেশের জামাত ও ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ-ওপিঠ।”
