Type Here to Get Search Results !

দল বদলের সেই ট্রেডিশন সমানে চলেছে - এবার অর্জুন সিংয়ের হাত ধরে এবার তৃণমূল থেকে বিজেপিতে


 দল বদলের সেই ট্রেডিশন সমানে চলেছে - এবার অর্জুন সিংয়ের হাত ধরে এবার তৃণমূল থেকে বিজেপিতে 


 এটাই এখন বাংলার রাজনীতি। গত ১৩/১৪ বছর ধরে দল বদল হয়েছে উঠেছে মানুষের জামা বদলের মতো। এবার ব্যারাকপুরের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী চলে গেলেন বিজেপিতে। খোদ BJP নেতা অর্জুন সিংকে পাশে বসিয়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন ব্যারাকপুরের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। বললেন, 'তৃণমূলে আমরা যে ভাবে দলীয় স্তরে লাঞ্ছিত হয়েছি তা সহ্য করার মতো নয়।' শ্রাবণী অবশ্য একা নন, স্ত্রীর সঙ্গে দলবদল করেছেন স্বামী মৃন্ময় কাশ্যপীও। তিনি আবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত। রবিবার তাঁদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন BJP নেতা অর্জুন সিং। প্রাক্তন সাংসদ বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে আমি এঁদের মন্তব্যগুলি শুনেছি। সেই তাগিদেই এখানে এসেছি। ওঁদের বলেছি তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করা যায় না। আমি তাই ওঁদের BJP-তে যোগ দিতে বলেছি। এবার ওঁরা সিদ্ধান্ত নেবেন, এটা ওঁদের ব্যক্তিগত বিষয়।'


  সোজাসাপ্টা মন্তব্য করেছেন কাশ্যপী দম্পতিও। তাঁদের BJP-তে যোগদান এখন যে কেবলমাত্র সময়ের অপেক্ষা, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী সংবাদমাধ্যমের সামনে অর্জুন সিংয়ের পাশে বসে বলেন, 'আমরা ঠিক করেছি ওঁর সান্নিধ্যে আমরা BJP-তে যোগদান করব। আমরা এখানে অপমানিত। আমি একজন কাউন্সিলর কিন্তু দলে আমার কোনও যোগ্য সম্মান নেই।' পাশাপাশি কাউন্সিলরের স্বামী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একদা ছায়াসঙ্গী মৃন্ময় কাশ্যপী বলেন, 'চোরের ছায়াসঙ্গী কি কেউ থাকতে চায়? রাজনৈতিক কারণে একটা সময়ে ছিলাম। উনি খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছেন। মানুষ লিস্ট বানাচ্ছে, কোন তৃণমূল নেতা কার থেকে কত টাকা নিয়েছেন।'

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.