Type Here to Get Search Results !

এবার দুই বঙ্গেই পুরোপুরি শীতের আমাজ অনুভূত হচ্ছে। ভিড় বাড়ছে নিক্কো পার্ক, চিড়িয়াখানায়। ২৫ ডিসেম্বরের আগে শীতের আমেজ আরও বাড়বে রাজ্যে।

 আজকের আবহাওয়া 



এবার দুই বঙ্গেই পুরোপুরি শীতের আমাজ অনুভূত হচ্ছে। ভিড় বাড়ছে নিক্কো পার্ক, চিড়িয়াখানায়। ২৫ ডিসেম্বরের আগে শীতের আমেজ আরও বাড়বে রাজ্যে। 


  হাওয়া অফিস জানাচ্ছে ২৪ ডিসেম্বরের পর থেকে কনকনে শীতের আমেজ থাকবে রাজ্যে। গত কয়েকদিন শীতের পথে বাধা হচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে আবহাওয়া দপ্তর বলছে, বর্তমানে সে ঝঞ্ঝা কেটে গিয়েছে। ফলত ঠান্ডা বাড়বে। রাজ্যজুড়ে বজায় থাকবে শীতের আমেজ। ২৭ ডিসেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। বড়দিনেও জাঁকিয়ে থাকবে শীতের আমেজ। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২- ১৩ ডিগ্রিতে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি থাকবে। আপাতত আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও চলতি সপ্তাহে তা ৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। উত্তরবঙ্গেরও কিছু জেলাকে ঠান্ডায় টেক্কা দেবে পশ্চিমাঞ্চল।

গত কয়েকদিন ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল দক্ষিণবঙ্গ। আপাতত কুয়াশার প্রভাব কিছুটা কমেছে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাতদিনে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ থাকবে ভরপুর।


  অন্যদিকে উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। কোথাও কোথাও ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে যেতে পারে। উত্তরবঙ্গে ঠান্ডা আরও বেড়েছে, আগামী দু–তিন দিনে আরও তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই উত্তরে পার্বত্য এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.