পুরীর মতো দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হচ্ছে 'ধ্বজাসেবা'
ধৰ্মীয় সংস্কৃতি খুবই সংক্রামক। তা দূরন্ত গতিতে ছোটে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় দিঘাতে নির্মিত হয়েছে জগন্নাথ মন্দির। এবার পুরীর মন্দিরের মতোই দিঘাতে শুরু হতে চলেছে - 'ধ্বজাসেবা'। দিঘার জগন্নাথধামে প্রতিদিন বিকেল ৪টে নাগাদ ধ্বজা বাঁধা হয়। মন্দিরে চূড়ায় উঠে সেবায়েতরা পালা করে ধ্বজা বাঁধেনয়। তা দেখতে বর্তমানে বহু মানুষ ভিড় জমান। এবার থেকে ‘ধ্বজাসেবা’য় সরাসরি অংশ নিতে পারবেন ভক্তরা। ‘ধ্বজাসেবা’র জন্য আগে থেকে বুকিং করতে হবে। সেক্ষেত্রে একটি নম্বরে যোগাযোগ করতে হবে। নম্বরটি হল: ৭৩৬৩০৮৩৮৪২। ওই নম্বরে ফোন করে ধ্বজা ওড়ানোর দিনক্ষণ স্থির করতে পারবেন পুণ্যার্থীরা।
মাত্র কয়েক মাসের মধ্যেই দিঘার মন্দির ১ কোটি টাকা অনুদান পেয়েছে। মানুষের উৎসাহের অভাব নেই। ধর্মপ্রাণ মানুষ দিঘায় গেলেই একবার ঘুরে আসেন জগন্নাথ মন্দিরে।
প্রসঙ্গত একই নম্বরে নম্বরে ফোন করে আট রকমের মহাপ্রসাদও পাওয়া সম্ভব। দিঘার মন্দিরে খিচুড়ি ভোগ, মিষ্টি মহাপ্রসাদ, প্যাঁড়া মহাপ্রসাদ, লুচি-সবজি মহাপ্রসাদ, মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, বিশেষ মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, সন্ধ্যায় মহাপ্রসাদ, সন্ধ্যার বিশেষ মহাপ্রসাদ। লুচি-সবজি প্রাতঃরাশ মহাপ্রসাদ নিতে চাইলে আগের দিন বুকিং করতে হবে। মধ্যাহ্নভোজের বুকিং আগের দিন করতে হবে। না হলে সকাল ১০টার মধ্যে করতে হবে। সন্ধ্যার মহাপ্রসাদ সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে বুক করতে হবে। মহাপ্রসাদ নিতে খরচ পড়বে ৫০ থেকে ১৫০ টাকা।
