Type Here to Get Search Results !

কলকাতায় পা রেখেই আখিলস এক হাত নিলেন কেন্দ্রীয় সরকারকে

 কলকাতায় পা রেখেই আখিলস এক হাত নিলেন কেন্দ্রীয় সরকারকে 



  ব্যক্তিগত এক পারিবারিক অনুষ্ঠানে সোমবার সপা প্রধান অখিলেশ যাদব সরব হলেন আইপ্য়াক-কাণ্ড নিয়ে। তিনি স্পষ্ট বলেন, বিজেপি এইভাবেই বিরোধীদের আটকানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে। তিনি বলেন,'দিদি ইডিকে হারিয়েছেন, ফের বিজেপিকে হারাবেন।’ শুধু তা-ই নয়, ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রসঙ্গে কমিশনের দিকে প্রশ্ন তুললেন তিনি। সোমবার পারিবারিক কারণে সস্ত্রীক কলকাতায় এসেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এই সফর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। এদিন তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তর দেন, ‘সাক্ষাৎ হবে।’ 


  তিনি বলেন, দিদির সঙ্গে একাধিক বিষয় নিয়ে তার কথা হবে। তিনি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আইপ্যাক-কাণ্ডের প্রসঙ্গ টেনেছেন। অখিলেশের কথায়, ‘দিদি ইডি-কে হারিয়েছেন। আবার বিজেপিকেও হারাবেন।’ খোঁচা দেন পেনড্রাইভ নিয়েও। তাঁর কটাক্ষ, ‘বিজেপি এখনও পেনড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেনি।’ উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। তল্লাশি অভিযান চলাকালীন দু’জায়গাতেই পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে ওই পেনড্রাইভ-ইস্যুতেই বিজেপিকে খোঁচা দিলেন অখিলেশ। সপা প্রধানের সংযোজন, ‘বাংলা থেকে মানবতা এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল। সেখানে এই হিংসার রাজনীতি কাজ করবে না। দিদির কাছে ইডিও হেরেছে। পেনড্রাইভের যন্ত্রণা বিজেপি ভুলতে পারেনি। তাই আমি বলতে পারি, বিজেপিও এখানে হারবে।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.