Type Here to Get Search Results !

আসাধ্য সাধন করলো রুবি হসপিটাল

 আসাধ্য সাধন করলো রুবি হসপিটাল 



  চিকিৎসা জগতে আবেকটা বৈপ্লবিক কাজও বলা যায়। নিপুন পরিকল্পনা আর তারপর ছুরি কাঁচি হাতে নিয়ে নিপুন কাজ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও মানবিক স্পর্শের মেলবন্ধন ঘটলে যে অসাধ্য সাধন সম্ভব, তা আরও একবার প্রমাণ করল রুবি জেনারেল হাসপাতাল। সম্প্রতি হাসপাতালের অভিজ্ঞ শল্য চিকিৎসকদের হাত ধরে এক ৫৫ বছরের প্রৌঢ় ফিরে পেলেন নতুন জীবন। দীর্ঘক্ষণের জটিল অস্ত্রোপচারের পর তাঁর পেট থেকে বের করে আনা হল ৯ কেজি ওজনের এক দানবীয় টিউমার। হাসপাতাল সূত্রে খবর, পেটে অসহ্য যন্ত্রণা ও অস্বাভাবিক ফোলা ভাব নিয়ে প্রৌঢ় শরণাপন্ন হয়েছিলেন রুবি হাসপাতালের বিশিষ্ট ক্যানসার শল্য চিকিৎসক ডঃ ঐন্দ্রিলা বিশ্বাসের কাছে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, রোগীর পেটে বাসা বেঁধেছে ‘রেট্রোপেরিটোনিয়াল লিপোসারকোমা’। এটি একটি বিরল শ্রেণির ম্যালিগন্যান্ট টিউমার। 


  চিকিৎসকেরা বলছেন, প্রতি এক লক্ষ মানুষের মধ্যে গড়ে মাত্র ০.৩ থেকে ০.৪ শতাংশের শরীরে এই রোগ দেখা দেয়। টিউমারটি পেটের ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে, তা ডান কিডনি এবং প্রধান রক্তবাহিকাগুলিকে জাপটে ধরেছিল। পরিস্থিতি ছিল যথেষ্ট উদ্বেগজনক। কিন্তু পিছিয়ে আসেননি রুবির চিকিৎসকেরা। ডঃ ঐন্দ্রিলা বিশ্বাসের সুযোগ্য নেতৃত্বে গঠিত হয় বিশেষজ্ঞ দল। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে চলে দীর্ঘ অস্ত্রোপচার। অত্যন্ত কৃতিত্বের বিষয় হল, কোনও প্রধান অঙ্গ বাদ না দিয়ে এবং সামান্য রক্তপাতে সম্পূর্ণ টিউমারটি শরীর থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়। অস্ত্রোপচারের পর দেখা যায় টিউমারটির ওজন প্রায় ৯ কেজি। আয়তনে সেটি ছিল ৩৫ সেমি x ২৫ সেমি। এই আসাধ্য সাধনের জন্য সর্বস্তর থেকে চিকিৎসককে জানানো হয় অশেষ ধন্যবাদ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.