Type Here to Get Search Results !

গোমড়ামুখী' হেমমালিনীকে দেখে সকলেই ক্ষুন্ন

 'গোমড়ামুখী' হেমমালিনীকে দেখে সকলেই ক্ষুন্ন 



  হেমামালিনী বলে কথা। তার কাছ থেকে এমন আচরণ কেউই আশা করে নি। গত নভেম্বরে মাসে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন ধর্মেন্দ্র। মাস দেড়েক পেরলেও হেমা মালিনী যে আজও স্বামীবিয়োগের শোকে আচ্ছন্ন, সেটা তাঁর মুহুর্মুহু স্মৃতিচারণই বলে দেয়। উপরন্তু ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। কখনও হেমার পৃথক স্মরণসভা নিয়ে প্রশ্ন উঠেছে তো কখনও বা আবার দেওলদের পারিবারিক ফাটল নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন মথুরার তারকা সাংসদ। এমন আবহেই এবার এক খেলার প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে গিয়ে কটাক্ষের শিকার হেমা মালিনী। বিতর্কের সূত্রপাত, প্রবীণ নেত্রী-অভিনেত্রীর রূঢ় আচরণ নিয়ে। ঠিক কী ঘটেছে?


  সম্প্রতি আমন্ত্রণ পেয়ে মথুরার এক খেলা প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন হেমা। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন। আর সেই লেন্সবন্দি মুহূর্ত নিয়েই নেটভুবনে বর্তমানে তুমুল কাটাছেঁড়া! ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিযোগীদের হাতে স্রেফ কর্তব্য পালনের জন্যেই পুরস্কার তুলে দিচ্ছেন তারকা সাংসদ। মেডেল পরানোর সময়ে খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে অভিনন্দন জানানো তো দূরঅস্ত, হেমার মুখে হাসিটুকু ছিল না পর্যন্ত। এমনকী, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর হাত মুছতেও দেখা যায় তাঁকে। আর এহেন রূঢ় অভিব্যক্তির জেরেই বর্তমানে মারাত্মক সমালোচনার শিকার হতে হচ্ছে প্রবীণ অভিনেত্রীকে। অতঃপর নেটবাসিন্দারাও ‘গোমড়ামুখী’ বলে কটাক্ষ করতে পিছপা হননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.