Type Here to Get Search Results !

রানির ছবি 'মর্দানি' নিয়ে অসাধারণ প্রশংসাসূচক কথা বললেন শাহরুখ

 বিনোদন 


রানির ছবি 'মর্দানি' নিয়ে অসাধারণ প্রশংসাসূচক কথা বললেন শাহরুখ 



  শাহরুখের একজন অন্যতম নায়িকা রানি মুখার্জি। স্বাভাবিক কারণেই এই দুজনের সম্পর্ক খুবই মধুর। একসময় বলিউডের পর্দায় শাহরুখ-রানি মানেই সিনেমা সুপারহিট। শুরুটা হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে। পরবর্তীতে ‘চলতে চলতে’, ‘বীর-জারা’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো একাধিক ছবিতে রোম্যান্টিক জুটি হিসেবে ব্লকবাস্টার পারফরম্যান্স উপহার দিয়েছেন তাঁরা। কিং খানের ‘কভি খুশি কভি গম’ ছবিতেও ক্যামিও চরিত্রে ছিলেন রানি মুখোপাধ্যায়। খবর, শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এও সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যাবে রানিকে! গতবছর একমঞ্চে জাতীয় পুরস্কারও হাতে তুলেছেন তাঁরা। শাহরুখ-রানির অন স্ক্রিনের এহেন বন্ধুত্বই সময়ের সঙ্গে অফ স্ক্রিনে আরও গাঢ় হয়েছে। এবার বন্ধু রানি মুখোধ্যায়কে নতুন সিনেমার শুভেচ্ছা জানাতে গিয়ে ‘মর্দানি’ বলে সম্বোধন করলেন কিং খান।


  ৩০ জানুয়ারি, শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে ‘মর্দানি ৩’ (Mardaani 3)। খাঁকি উর্দিতে এবার নারীপাচার চক্রের রহস্য ফাঁস করবেন অভিনেত্রী। যে দেশে পূজিতা নারীশক্তি, সেই মাটিতেই নারীর অবমাননা? কেরিয়ারের তিন দশক পূর্তিতে এহেন প্রশ্ন তুলেই ‘মর্দানি ৩’ আনলেন রানি মুখোপাধ্যায়। যেখানে নারীপাচার রুখতে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় কাঁপন ধরিয়েছেন বলিউডের প্রকৃত ‘ক্যুইন’। বলিউড তারকারাও ‘মর্দানি’র দাপট দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এমন আবহেই ‘মর্দানি ৩’ ছবির জন্য ‘টিনা’কে শুভেচ্ছা জানালেন ‘রাহুল’ শাহরুখ খান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.