Type Here to Get Search Results !

অভিষেক গুরু যুবরাজের রেকর্ড ভাঙতে গিয়েও ভাঙতে পারলেন না - কিন্তু চিনিয়ে দিলেন নিজের জাত

 অভিষেক গুরু যুবরাজের রেকর্ড ভাঙতে গিয়েও ভাঙতে পারলেন না - কিন্তু চিনিয়ে দিলেন নিজের জাত 





  যেমন গুরু তেমনই শিষ্য। একজন গুরুর মহান পুরস্কার হলো শিষ্যকে দিয়ে তাঁর রেকর্ড ভাঙ্গানো। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রায় তাই করে ফেলেছিল শিষ্য অভিষেক।

গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৪ বলে ৫০ করে ফেললেন অভিষেক শর্মা। ২০০৭ সালের বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ'টা ছক্কা মারার পাশাপাশি ১২ বলে হাফসেঞ্চুরি করেন যুবরাজ। সেটাই এখনও রেকর্ড। ২০২৬-এ ভাঙতে বসলেও তা অক্ষতই রইল।ম্যাচের পর অভিষেক বলেন, 'আমার দল আমার কাছ থেকে এটাই চায়। প্রতিবার এটা করা সহজ নয়। যুবরাজের ১২ বলে ফিফটি ভাঙা অসম্ভব। এটা মানসিক ব্যাপার এবং সতীর্থদের কাছ থেকে যে সমর্থন পাওয়া যায়, সেটাও গুরুত্বপূর্ণ। সব ব্যাটসম্যানই ভালো ব্যাট করছে, সামনে এই সিরিজে আরও মজা হবে। লেগ সাইডে সরে যাওয়াটা ফিল্ড প্লেসমেন্টের ওপর নির্ভর করে, যদি জায়গা পাই তাহলে অফ সাইডেও শট খেলতে পারি। আমি শুধু ফিল্ড অনুযায়ী খেলতে চাই।'


  অভিষেক টি ২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজই শেষ প্রস্তুতির জায়গা। সেখানে প্রথম ম্যাচে ৩৫ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে প্রথম বলে আউট হলেও, তৃতীয় ম্যাচে ১০ ওভারে ভারতের জয় এনে দেওয়ার পিছনে তাঁর অবদান বিরাট। ২০ বলে ৬৮ রান করে অপরাজিত অভিষেক। এভাবেই তুমি এগিয়ে চলো, ১৪২ কোটি ভারতবাসী তোমার সঙ্গে আছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.