সাধারণতন্ত্র দিবস পালন যথাযোগ্য মর্যাদায় রাজনগরে
এবারও ২৬ জানুয়ারী সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রাজনগরে৷ বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, বিডিও অফিস, থানা, গ্রাম পঞ্চায়েত অফিস সহ অন্যত্র দিনটি উদযাপন করা হয় নানা কর্মসূচীর মাধ্যমে৷ রাজনগর হাইস্কুল, বেসিকস্কুল সহ বিভিন্ন বিদ্যালয় থেকে সকালে প্রভাতফেরি বের করা হয়৷ হাইস্কুলে পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত৷ বেসিকস্কুলে প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল পতাকা উত্তোলন করেন৷ মাদ্রাসা শাহবাজিয়ায় পতাকা উত্তোলন করেন ভাগলপুরের পীর সাহেব আলহজ সৈয়দ মখমুর জামী শাহবাজী৷ রাজনগর বিডিও অফিসে বিডিও শুভাশীষ চক্রবর্তী, থানায় ওসি ঝুমুর সিনহা পতাকা উত্তোলন করেন৷ রাজনগর গ্রাম পঞ্চায়েত অফিসে পতাকা উত্তোলন করেন প্রধান সরস্বতী ধীবর৷ রাজনগর অমিতা বিদ্যানিকেতন, রবীন্দ্রনাথ ধর সারদা শিশু মন্দির, ভারত পাবলিক স্কুল, হোলি এঞ্জেলস স্কুল, রাজনগর সাব পোস্ট অফিসেও একইভাবে দিনটি উদযাপন করা হয়৷ রাজনগর বেসিক সংলগ্ন কো অপারেটিভেও পতাকা উত্তোলিত হয়৷ এলাকার সর্বত্র সুষ্ঠুভাবে দিনটি পালিত হয়েছে বলে জানা গিয়েছে৷(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)
