হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস: সপ্তাহে ৬ দিন চলবে, ১৩ স্টপেজ সহ অত্যাধুনিক সুবিধা
ভারতীয় রেলওয়া হাওড়া-কামাখ্যা রুটে নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালুর প্রস্তাব দিয়েছে। সম্ভাব্য সময়সূচি ও স্টপেজসমূহ জানানো হয়েছে। ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলাচল করবে—কামাখ্যা থেকে প্রতি বুধবার এবং হাওড়া থেকে প্রতি বৃহস্পতিবার বাদে অন্যান্য দিনে।প্রস্তাবিত সময়সূচি অনুসারে, ট্রেন নং ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে কামাখ্যা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৮ টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। ট্রেন নং ২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে হাওড়া ছাড়বে এবং পরদিন সকাল ৮ টা ২০ মিনিটে কামাখ্যায় পৌঁছাবে।ট্রেনটি ১৩টি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে: রংগিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল। এই স্টপেজগুলো উত্তরবঙ্গ, দুয়ার্স এবং পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য সুবিধাজনক।১৬টি কোচ নিয়ে চলবে ট্রেনটি—১১টি এসি ৩ টিয়ার, ৪টি এসি ২ টিয়ার এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ। অত্যাধুনিক ব্যবস্থা সহ সর্বমোট ৮২৩ যাত্রী ধারণক্ষমতা। এই ট্রেন রাতারাতি যাতায়াতে আরামদায়ক বিকল্প প্রদান করবে, বিশেষ করে আসাম, কোচবিহার ও জলপাইগুড়ির যাত্রীদের। চূড়ান্ত সময়সূচি ও বুকিং রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষায়।
