Type Here to Get Search Results !

আমিত শাহ আজ কোন বার্তা দিতে চলেছেন মতুয়াদের?


 আমিত শাহ আজ কোন বার্তা দিতে চলেছেন মতুয়াদের?


  উত্তর ২৪ পরগনার বিশাল মতুয়া শিবির আজ অপেক্ষা করছেন CAA নিয়ে কি বার্তা দেবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তারা ভোট দিতে পারলেন কি না সেটা বড় কথা নয় আসল কথা তারা দেশের নাগরিক কিনা। এই বিষয়ে তারা অমিত শাহ কোনো বার্তা দেন কিনা তা শোনার জন্য অপেক্ষা করছেন। দু'দিনের সফরে রাজ্যে অমিত শাহ। এক মাসের ব্যবধানে ফের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের কর্মসূচি বঙ্গে। গতকাল শুক্রবার রাতেই নিউটাউনের হোটেলে বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক সারেন তিনি। কোর কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকেরা। আজ, শনিবার সকাল ১০,৪০ নাগাদ নিউটাউনের হোটেল থেকে বেরোবেন অমিত শাহ। রওনা দেবেন ব্যারাকপুরের উদ্দেশ্যে। ১১,১০ নাগাদ ব্যারাকপুর আনন্দপুরীর মাঠে উত্তর ২৪ পরগনা বিভাগের কর্মী সমর্থকদের সঙ্গে কর্মীসভা সারবেন স্বরাষ্ট্র মন্ত্রী।


   দেখে নেওয়া যাক অমিত শাহের সফরসূচি:১০,৪০ - নভটেল থেকে বেরোবেন ব্যারাকপুর এর উদ্দেশ্যে১১,১০ - ব্যারাকপুরের মাঠে১,৪০ - ব্যারাকপুরের মাঠ থেকে বেরোবেন কলকাতা বিমানবন্দর এর উদ্যেশ্যে২,১৫ - কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দর এর উদ্যেশ্যে। ৩,০৫ - বাগডোগরা বিমানবন্দর৩,১৫ - গোসাইপাড়া মাঠ কর্মীসম্মেলন উত্তরবঙ্গ এর কর্মী সমর্থকদের সঙ্গে৪,২৫ - বাগডোগরা বিমানবন্দর৪,৪০ - বাগডোগরা থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। মূলত বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসাত এই চার লোকসভা কেন্দ্রের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন অমিত শাহ। এরপর ব্যারাকপুরে মধ্যাহ্ন ভোজ সেরে কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। উত্তরবঙ্গে শিলিগুড়ির গোসাইপারা এলাকায় উত্তরবঙ্গের চার সাংগঠনিক জেলার ( শিলিগুড়ি , কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার) কর্মী সমর্থকদের সঙ্গে কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.