আন্তর্জাতিক
সৌদিতে প্রতিদিন প্রায় ১ জন করে মানুষের মৃত্যুদন্ড
এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ দেশ থেকে মৃত্যুদন্ড উঠে গেছে। আর ঠিক সেই সময় সৌদি আরবের মৃত্যুদন্ড বেড়েই চলেছে। ২০২৫ সালে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে ৩৫৬ জনের। এক বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড বলে জানা গিয়েছে। মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে সৌদি আরবকে ধারাবাহিক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলির অভিযোগ, মৃত্যুদণ্ডের অত্যধিক ব্যবহার বিশ্বের কাছে সৌদির আধুনিক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টার বিরোধী। বিশ্লেষকরা মৃত্যুদণ্ডের সংখ্যায় এই বৃদ্ধির জন্য মূলত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’কে দায়ি করেছে। রিয়াধ সাম্প্রতিক বছরগুলিতে মাদক সংক্রান্ত চোরাকারবারের বিরুদ্ধে পদক্ষেপ করা শুরু করেছে। এই বিষয়ে, যাদের প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকেই এখন আইনি প্রক্রিয়ার শেষে এখন দোষী সাব্যস্ত হয়েছে। তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এই বছর।
সৌদি সরকারের তথ্য থেকে জানা গিয়েছে, শুধুমাত্র ২০২৫ সালেই মাদক সংক্রান্ত মামলায় ২৪৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই নিয়ে পর পর দুই বছর মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে রেকর্ড করেছে সৌদি। ২০২৪ সালে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি। ২০২২ সালের শেষে মাদক মামলায় দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করে সৌদি। এর আগে প্রায় তিন বছর মাদক মামলায় তিন বছর মৃত্যুদণ্ড বন্ধ ছিল। কিন্তু আবার তা খুলে যেতেই বেড়ে গেছে মৃত্যুদন্ড। মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে, দেশের বিভিন্ন সড়ক এবং সীমান্ত ক্রসিংয়ে পুলিশ চেকপয়েন্টের সংখ্যা বাড়িয়েছে। এর মাধ্যমে মাদক বাজেয়াপ্ত করার পরিমাণ অনেকটা বেড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, কয়েক ডজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই মাদক বিরোধী অভিযানের প্রধান প্রভাব পড়েছে বিদেশীদের উপর।
.jpeg)