Type Here to Get Search Results !

'বাংলার মানুষ পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন' - দিলীপ ঘোষ


 'বাংলার মানুষ পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন' - দিলীপ ঘোষ 


  দিলীপ ঘোষকে নিয়ে অমিত শাহর একান্ত মিটিংয়ের পরে স্বমহিমায় মাঠে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবারই তিনি বৈঠক করে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে। এরপর একটি সাংবাদিক বৈঠকও করেন। তিনিও জানান, দিলীপ ঘোষকে এবার থেকে সর্বত্রই পাওয়া যাবে। যেমন বলা তেমন কাজ। শুক্রবার সকালেই দিলীপ ঘোষ জানালেন, তিনি কাজ শুরু করে দিয়েছেন। মর্নিং ওয়াকের অভ্যাস বদল করেননি এই দাপুটে রাজনীতিবিদ। এদিনও ইকো পার্কে চিরাচরিত পথে হাঁটার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেই পুরনো ফর্মে পাওয়া গেল তাঁকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, 'সংগঠন চালানো আমার কাজ নয়। আমি সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতাম। আজ দল আমাকে ডেকে কাজ করতে বলেছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাঁর নির্দেশে বাংলায় BJP-র সংগঠন গড়ে উঠএছে, তিনি নিজে এখানে এসে আমাকে কাজ করতে বলেছেন। তাই আমি কাজ শুরু করে দিয়েছি।'


  অমিত শাহের বৈঠকে তাঁকে ডাকার পর থেকেই বঙ্গ বিধানসভা নির্বাচনে যে দিলীপ ঘোষ আবার সক্রিয় ভূমিকা পালন করতে চলেছেন, তা কার্যত স্পষ্ট হয়ে যায়। BJP-র রাজ্য সভাপতি বুধবার বলেন, 'নির্বাচনের আগে দিলীপ ঘোষকে সর্বত্রই দেখা যাবে।' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেছেন এদিন দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'BJP ED-CBI নিয়ে ভাবে না। আসলে উনি ভয় পেয়ে গিয়েছেন। বাংলার মানুষ পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন।'

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.