Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া




আবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন। দক্ষিণবঙ্গে হঠাৎ শীত কিছুটা থমকে দাঁড়ালো। তবে এটা খুব সাময়িক। হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।


  আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে অধিক কুয়াশার দাপট থাকবে। আজ থেকে তাপমাত্রা কিছুটা উর্দ্ধমুখী হতে পারে। নতুন সপ্তাহে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহের মাঝামাঝি অবধি শীতের দাপট সামান্য কম থাকবে। তবে শীত হাওয়া হওয়ার কোনো পূর্বাভাস আপাতত নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যদিও এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যের উপর পড়বে না। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করবে। 


  অন্যদিকে উত্তরবঙ্গে শীতের দাপট একই রকম রয়েছে। দোসর হচ্ছে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং কোচবিহার ও জলপাইগুড়িতে সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।দার্জিলিং কালিম্পঙ সহ সব জেলাতেই আপাতত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে সমতলের কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের মতো পরিস্থিতি থাকবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.