Type Here to Get Search Results !

"রানী মুখোপাধ্যায়ের মর্দানি ৩-র ট্রেলার দেখে আমি অবাক হয়ে গিয়েছি " - বিশ্বজয়ী মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা

 খেলার খবর 



"রানী মুখোপাধ্যায়ের মর্দানি ৩-র ট্রেলার দেখে আমি অবাক হয়ে গিয়েছি " - বিশ্বজয়ী মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা 


  এই মুহূর্তে ভারতে চলেছে নারী বিপ্লবের অগ্রগতি। দুর্বার গতিতে  নারী শক্তি এগিয়ে চলেছে। তবুও বেশ কয়েকটি ক্ষেত্রে নারীকে নানা লাঞ্ছনা ও অবহেলার স্বীকার হতে হয়। তা নিয়ে তৈরি রানীর 'মর্দানি ৩’। এর আগের দুটি পর্বতে সেই বার্তা তিনি দিয়েছে। যে দেশে 

পূজিতা নারীশক্তি, সেই মাটিতেই নারীর অবমাননা! সেটা বাস্তবের মাটিতে হোক বা রুপোলী পর্দায়। যিনি দেশকে বিশ্বকাপ ট্রফি এনে দেন, সেই ক্রিকেটারকে সহ্য করতে হয় হৃদয়ভঙ্গের যন্ত্রণা। আবার নারীপাচার কারবারিদের রমারমা ঠেকাতে অস্ত্র তুলে নিতে হয় মহিলা পুলিশ অফিসারকে। প্রথমজন স্মৃতি মন্ধানা, বিশ্বজয়ী ক্রিকেটার। অন্যজন শিবানী শিবাজি রায়, ওরফে রানি মুখোপাধ্যায়। ‘মর্দানি ৩’ সিনেমার মূল চরিত্র। সেই সিনেমার ট্রেলার দেখে স্মৃতি লিখলেন, ‘মেয়েদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়।’ রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ট্রেলার দেখে মুগ্ধ স্মৃতি। শুক্রবারই মুক্তি পেয়েছে এই সিনেমা। যার ট্রেলার দেখে ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় ক্রিকেটের ‘রানি’ লিখেছেন, ‘একটি মেয়ের জীবন অমূল্য। মেয়েদের অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক কিছু নীরবে সহ্য করি। মেয়েদের সুরক্ষা নিরাপদ করা দেশের কর্তব্য। যাতে তারা স্বপ্ন দেখে, দেশকে জয়ী করতে পারে। মর্দানি ৩-র ট্রেলার দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমি শুধু প্রার্থনা করি, যাতে সমাজের সবাই এগিয়ে এসে মেয়েদের রক্ষা করতে পারে। যে সমাজ মেয়েদের সম্মান দিতে জানে না, সেটা কোনও সমাজই নয়। চলুন, একসঙ্গে নিরাপদ দেশ গড়ে তোলা যাক।’


  স্মৃতি ইউনিসেফের সঙ্গে যুক্ত। তবে স্মৃতি যেভাবে ‘মর্দানি ৩’-র প্রশংসা করেছেন, তা কি শুধুই ট্রেলার দেখে? বিশ্বকাপ জয়ের পরই গায়ক পলাশ মুছলের সঙ্গে বিয়ের কথা ছিল স্মৃতির। কিন্তু সেই বিয়ে ভেস্তে যায়। যার জন্য পলাশের লাম্পট্যকে দায়ী করা হয়। এমনকী বিয়ের রাতেই নাকি পলাশকে অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। ‘মর্দানি ৩’-র প্রশংসার ছলে কি সেটাকেও ইঙ্গিত করলেন স্মৃতি?চলুক বিচার বিশ্লেষক, বৃদ্ধি পাক ভারতের নারী খেলোয়াড়ের সংখ্যা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.