Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া



শীত সেই অর্থে নেই। কিছুটা বসন্তের পরিবেশ। এভাবেই আরো কিছুদিন চলবে। কোনোমতেই আর মাঘের শীত ফিল হচ্ছে না। আবহাওয়া দপ্তর বলছে, এই মরসুমে আর জাঁকিয়ে শীত নয়, বরং উঠবে পারদ। 


  পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আপাতত তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। আর পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯-১০ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশা পড়বে। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে।অধিক কুয়াশা পড়ার সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূমে।সতর্কতা রয়েছে। আপাতত আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ৩১ জানুয়ারির পর ধীরে ধীরে শীত কমতে শুরু করবে। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহের পর শীত বিদায় নেওয়ার সম্ভাবনা।


  অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে একাধিক জেলায় দৃশ্যমানতা কমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত। তালিকায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। উত্তরবঙ্গে সর্বোচ্চ ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে। আগামী ৫-৬ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.