আবার কি ডিজির চেয়ারে বসছেন মুখ্যমন্ত্রীর প্রিয় রাজীব কুমারই?
এমনিতেই রাজীব কুমার ২ বছর এক্সটেনশনে আছেন। আবার তাকেই চাইছেন মুখ্যমন্ত্রী। রাজীব কুমার অবশ্যই মুখ্যমন্ত্রীর খুবই অনুগত। আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। গত দু বছর ধরে ওই পদে রয়েছেন তিনি। পরবর্তী ডিজি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। রাজ্য সরকার তালিকা পাঠাতে এত দেরি করেছে যে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছিল ইউপিএসসি। এবার সেই পদের জন্য ৮ জনের নামের তালিকা পাঠাল নবান্ন। গত ২১ জানুয়ারি এই ৮ জনের নাম পাঠানো হয়েছে। আর সেই তালিকায় নাম রয়েছে খোদ রাজীব কুমারের। এখনও পর্যন্ত কোনও এক্সটেনশন পাননি তিনি অর্থাৎ তাঁর মেয়াদ বাড়ানো হয়নি। তা সত্ত্বেও তালিকায় নাম রাখা হয়েছে। ফলে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে ইউপিএসসি এই তালিকাও গ্রহণ নাও করতে পারে।
উল্লেখ্য, ডিজি বা এই স্তরের কোনও আধিকারিকের মেয়াদ বাড়াতে হলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন লাগে। রাজীব কুমারের ক্ষেত্রে তা হয়নি। ফলে এক্ষেত্রে কী হবে, তা স্পষ্ট নয়।২০২৩-এর ডিসেম্বরে ডিজি পদ থেকে অবসর নেন মনোজ মালব্য। সুপ্রিম কোর্টে প্রকাশ সিং মামলায় বলা আছে, অবসরের তিন মাস আগে রাজ্য সরকারকে নাম পাঠাতে হয়। কিন্তু এ রাজ্য তা না করে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করেছিল।
