Type Here to Get Search Results !

আজ রাজ্যবাজেট - রাজ্য সরকারি কর্মচারীদের ৮ শতাংশ ডিএ ঘোষণার সম্ভাবনা

 আজ রাজ্যবাজেট - রাজ্য সরকারি কর্মচারীদের ৮ শতাংশ ডিএ ঘোষণার সম্ভাবনা 




  রাজনৈতিক বিশ্লেষকেরা দুটি ভাগে বিভক্ত। একদল বলছেন, এটা নির্বাচনের বছর। মমতা ৮% ডিএ ঘোষণা করবেন, অবশ্য অন্যদল বলছেন - ওটা ৩% অথবা ৪% হওয়ার সম্ভাবনায় বেশি। কত শতাংশ ডিএ বাড়বে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যেমন মনে করছে, এবার ৮ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি করতে পারে সরকার। অন্যদিকে বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের আবার অনুমান, এই অঙ্কটা হতে পারে ৪ শতাংশ। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় যেমন বললেন, 'আমাদের মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ৮ শতাংশ পর্যন্ত ডিএ ঘোষণা করতে পারেন। কারণ, তিনি বারবার বলে থাকেন, বছরে নাকি ৮ শতাংশ করে ডিএ দেন। অথচ এর আগে একবারও তা দেননি। ৩ বা ৪ শতাংশ করে দিয়ে এখনও পর্যন্ত আমরা ১৮ শতাংশ পাচ্ছি। তবে এখন অবস্থাটা ভিন্ন। 


  এখন কেন্দ্র সরকারি কর্মীরা পান ৫৮ শতাংশ ডিএ। আমাদের কর্মীরা মাত্র ১৮। সেই ৪০ শতাংশের ফারাক মেটানোর জন্যই ৮ শতাংশ ডিএ দিতে পারে সরকার। না হলে মুখ্যমন্ত্রীকে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। এমনিতেই সরকারি কর্মীরা তাঁর উপর ক্ষিপ্ত। সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা করতে  পারেন তিনি।' আবার সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল দাবি করেন, রাজ্য সরকার ৪ শতাংশ মতো ডিএ এবারও দিতে পারে। তার বেশি নয়। তিনি বলেন, 'সরকার দিনের পর দিন সরকারি কর্মীদের ডিএ দেয় না। পাওনা রয়েছে তার উপর কেন্দ্র সরকার যদি আরও ২ শতাংশ ডিএ ঘোষণা করে তাহলে ব্যবধানটা হয়ে যাবে ৪২ শতাংশের। সেই ক্ষেত্রে রাজ্য সরকার যদি কাল ৪ শতাংশ ঘোষণা করে তাহলেও তো ৩৮ শতাংশ পাওনা থাকবেই।'

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.