Type Here to Get Search Results !

সোমবার সন্ধ্যায় দিল্লিতে বৈঠক হয়ে গেলো অমিত শাহ ও শুভেন্দুর

 সোমবার সন্ধ্যায় দিল্লিতে বৈঠক হয়ে গেলো অমিত শাহ ও  শুভেন্দুর 



  আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী ও স্টেস্টিজি নিয়ে আলোচনা তো হয়েছেই, সঙ্গে কি রাজ্যসভার নতুন প্রার্থী নিয়েও আলোচনা হয়েছে? তবে মিনিট তিরিশের আলোচনা বাংলা ও বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখেই হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। সূত্রের খবর, গত কয়েকদিন আগেই দিল্লিতে বিজেপির বাংলার সাংসদদের সঙ্গে সুকান্ত মজুমদারের রাজধানীর বাসভবনে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এই বৈঠকের সপ্তাহ খানেকের মাথায় মুখোমুখি শাহ-শুভেন্দু। যা কার্যত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। শুধুই রাজ্যের ভোট নয়, আলোচনা হয়েছে সংসদের উচ্চকক্ষের জন্য় প্রয়োজনীয় মুখ নিয়েও। বর্তমানে বঙ্গ বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ হিসাবে রয়েছেন শমীক ভট্টাচার্য। কিন্তু সেই মেয়াদ এবার ফুরিয়ে যাওয়ার। তার মধ্যেই আবার সম্প্রতি সাংগঠনিক স্তরে বড় দায়িত্ব পেয়েছেন শমীক। 


  সুতরাং কাকে ওই জায়গায় নিয়ে যাওয়া যায় তা নিয়েও আলোচনা হতে পারে বলেই অনেকে মনে করছেন। এছাড়াও বাংলার ভোটের প্রাথমিক প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে। উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ বুধবার বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, শাহের সেই বাংলা সফরের মধ্য়ে দিয়েই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে ভোটের আগে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে দিল্লিতে গিয়ে শাহের সঙ্গে দেখা করে এলেন শুভেন্দু অধিকারী। এই সভাকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.