Type Here to Get Search Results !

বলোচ বিদ্রোহীদের হাতে মার্কিন অত্যাধুনিক অস্ত্র - শঙ্কিত পাকিস্তান

বলোচ বিদ্রোহীদের হাতে মার্কিন অত্যাধুনিক অস্ত্র - শঙ্কিত পাকিস্তান 




  বাবুচিস্তান কি পাকিস্তানের হাত ছাড়া হতে চলেছে। শত চেষ্টা করেও বলোচ বিদ্রোহীদের  বাগে আনতে পারছে না পাকিস্তান। ভৌগোলিক প্রতিবন্ধকতার জন্যই তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পাশাপাশিই তাঁর দাবি, মার্কিন অস্ত্র দিয়ে লড়ছেন বালোচ বিদ্রোহীরা। তাঁদের হাতে রয়েছে ২০ লাখি রাইফেল, উন্নতমানের নাইটভিশন যন্ত্রও। পাক আইনসভার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বালোচিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আসিফ। সেখানে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে গিয়ে পাক সেনাকে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, সে ব্যাপারে জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভৌগোলিক ভাবে বালোচিস্তান পাকিস্তানের ৪০ শতাংশ স্থান জুড়ে রয়েছে। এটাকে নিয়ন্ত্রণ করা একটা জনবহুল শহরকে নিয়ন্ত্রণ করার চেয়ে অনেক বেশি শক্ত। আমাদের সেনারা সেখানে রয়েছে এবং তারা তাদের (সন্ত্রাসবাদী) বিরুদ্ধে পদক্ষেপ করছে। কিন্তু তারা এত বড় একটা এলাকা পাহারা দেওয়ার ক্ষেত্রে শারীরিক ভাবে প্রতিবন্ধী।”


  শুধু তা-ই নয়, এই লড়াইয়ে বালোচ বিদ্রোহীদের বিদেশি শত্রুরাও সাহায্য করছে বলে দাবি করেছে পাক প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করছেন বালোচ বিদ্রোহীরা। এমন অস্ত্র যা পাক সেনার কাছেও নেই! প্রতিরক্ষামন্ত্রীর কথায়, “ওদের কাছে ২০ লাখ টাকার রাইফেল রয়েছে। আমাদের কাছেও এমন রাইফেল নেই। ওদের কাছে চার-পাঁচ হাজার ডলারের থার্মাল যন্ত্রও রয়েছে। এমন মিলিটারি গিয়ার রয়েছে, যার দাম ২০ হাজার ডলার। এগুলি আসছে কোথা থেকে? কারা এই সব অস্ত্রের জন্য টাকা দিচ্ছে?” আসিফের দাবি, বালোচ বিদ্রোহীদের হাতে যে সব অস্ত্র রয়েছে, তা আদতে মার্কিনি অস্ত্র। পাক প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, “এই বিদ্রোহীদের নেতারা আফগানিস্তানের লোক। ওখান থেকে ওরা যাবতীয় সাহায্য পাচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.