Type Here to Get Search Results !

শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার সময় আপনি কোন মন্ত্র পাঠ করবেন - কোন মন্ত্রতে কোন কাজ হবে

 ধর্মকথা 



শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার সময় আপনি কোন মন্ত্র পাঠ করবেন - কোন মন্ত্রতে কোন কাজ হবে 


  মহাদেবের পুজোয় কেবল ফুল-বেলপাতাই যথেষ্ট নয়। সঠিক মন্ত্রোচ্চারণে দেবাদিদেবকে তুষ্ট করুন আসন্ন মহাশিবরাত্রিতে। কোন মন্ত্রে প্রসন্ন হবেন ত্রিকালজ্ঞ? জেনে নেওয়া যাক। 


  * ওঁ নম শিবায়

শিবভক্ত মাত্রেই জানেন এই মন্ত্রখানি। মহাদেবের কাছে আশীর্বাদ চেয়ে, রোজের জীবনে শান্তি ও সুরক্ষার কামনা করা যায় এই মন্ত্র বলে। ভক্তের সঙ্গে ঈশ্বরের সরাসরি সংযোগ স্থাপন করে এ’মন্ত্র। শিবভক্তদের একান্ত বিশ্বাস, শিবের মতো বর চাইতে হলে নাকি এ মন্ত্র অব্যর্থ! নিবিষ্ট মনে এই মন্ত্র পাঠ করলে মেলে শিবের মতোই স্বামী, যিনি একাধারে আধ্যাত্মিক ও শৌর্যবান।


  * ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ।।

সমস্ত মৃত্যুভয় ও বিপদ থেকে মুক্তি ও দীর্ঘায়ু কামনা করতে, মহাদেবের পুজোয় পাঠ করা যেতে পারে এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। মন হয় আলোকিত, দূর হয় সমস্ত ভয় ও জীবনের প্রতি নেতিবাচক মনোভাব।


  * ওঁ নমো ভগবতে রুদ্রায় নমঃ

উক্ত রুদ্র মন্ত্রের জপ, এনে দেয় মানসিক প্রশান্তি। এ যেন মহাকালের উদ্দেশে আত্মসমর্পণকেই সহজ করে দেয়। অন্য মন্ত্রগুলির মতোই আধ্যাত্মিক উন্নতি ও সার্বিক সুরক্ষা প্রার্থনায় কাজে দেয় এই মন্ত্র। তবে তা সবচেয়ে বেশি ফলপ্রসূ করতে, ১০৮ বার জপ করা যেতে পারে রুদ্রাক্ষের মালা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.