Type Here to Get Search Results !

অরিজিৎ কি বিজেপিতে যোগ দিচ্ছেন?

 বিনোদন 



অরিজিৎ কি বিজেপিতে যোগ দিচ্ছেন? 


    গত কয়েকদিন আগেই তিনি সিনেমার গানের থেকে সরে দাঁড়িয়েছেন। তখন থেকেই ভক্তদের মন খারাপ। এর মধ্যেই খবরে প্রকাশ, অরিজিৎ নাকি বিজেপিতে যোগ দিছেন। যাবতীয় জল্পনা নিয়ে এবার নিজেই মুখ খুললেন অরিজিৎ সিং। কেরিয়ারের উচ্চমার্গে থাকা ‘প্লেব্যাক সম্রাটে’র আকস্মিক স্বেচ্ছাবসর নিয়ে এই মুহূর্তে নানান ত্বত্ত্ব চাউড় হয়েছে। এমন আবহেই সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি নিয়ে তোলপাড় হয় বিনোদুনিয়া। যেখানে দাবি করা হয়, অরিজিৎ সিং নাকি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন। তবে বিদ্যমান কোনও রাজনৈতিক দলে নাম লেখাচ্ছেন না। বরং গায়ক নাকি নিজস্ব রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছেন। এমনকী ওই প্রতিবেদনে স্পষ্ট করে এও বলা হয় যে, রাজনৈতিক দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ কারণেই মুখে কুলুপ এঁটেছেন অরিজিৎ সিং।


  গায়কের ঘনিষ্ঠমহল থেকেই নাকি এমন খবর ফাঁস করা হয় সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের কাছে। সেখান থেকেই অরিজিৎ সিংয়ের বিজেপিতে যোগদানের জল্পনার সূত্রপাত। তবে গুঞ্জনের ‘রথ’ এখানেই থামেনি! বরং এও শোনা গিয়েছে যে, আগামিতে তিনি ভোটেও লড়তে পারেন। সামনেই বাংলার বিধানসভা ভোট। দুয়ে দুয়ে চার করে গুঞ্জনের দাবানলে শোরগোল পড়ে যায় মুম্বইয়ের সেলেব পাড়াতেও। যদিও এই বিষয়ে এযাবৎকাল ‘স্পিকটি নট’ই ছিলেন শিল্পী, তবে এবার নিজস্ব এক্স হ্যান্ডেলে সংশ্লিষ্ট ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক। জনৈক ভক্ত কৌতূহলবশত অরিজিৎ সিংয়ের উদ্দেশে প্রশ্ন ছুড়েছিলেন, দাদা আপনি কি সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন? উত্তরে অরিজিৎ দু’-দুটো পোস্ট করেন। যেখানে উল্লেখ, “লোকের কাজই শুধু খবর তৈরি করা, ব্যস! আরে না রে বাবা, লোক যা ইচ্ছে তাই বলে যাচ্ছে…।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.