Type Here to Get Search Results !

এবার বাংলায় এপ্রিলের মধ্যে ৪ দফায় ভোট হতে চলেছে

 সম্পাদকীয় 



এবার বাংলায় এপ্রিলের মধ্যে ৪ দফায় ভোট হতে চলেছে 


  'SIR' এর কাজ শেষ না হলেও নির্বাচন কমিশন কিন্তু বসে নেই। তাদের সমস্ত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে চলেছে। তাদের মূল লক্ষ যেভাবে হোক এপ্রিল মাসের মধ্যে ভোটের কাজ শেষ করা। শুক্রবারই একাধিক বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-সহ অন্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবে দিল্লির নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্যের SIR প্রক্রিয়া, ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, জেলার আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখা হতে পারে। তিনি বলেন, 'বৈঠকে জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলে তৃণমূলস্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। SIR প্রক্রিয়া ও নথি যাচাই নিয়েও আলোচনা হতে পারে।' সূত্রের দাবি, দিল্লির নির্বাচন কমিশনের একটি ফুল বেঞ্চ রাজ্যের নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনা করতে আসতে পারে পয়লা মার্চ। বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর নির্বাচনের দিনও ঘোষণা হতে পারে। 


  ইতিমধ্যে জানা গেছে, চারটি জোন তৈরী করে বাংলাতে সর্বাধিক চার দফায় ভোট করা। এক আধিকারিক সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতা বাড়বে। তবে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে কমিশন। প্রসঙ্গত, ২০২১ সালে বাংলায় আট দফায় বিধানসভা ভোট হয়েছিল। তারপরও ভোটের সময় হিংসা এড়ানো যায়নি। এবার কত দফায় ভোট করাবে কমিশন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে এবার সমস্ত রকম প্রস্তুতি নিয়েই তারা ভোটে নামবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.