Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া


 আজকের আবহাওয়া 


বেশ ঠান্ডাভাব। মাঘের শেষে খুবই মনোরম পরিবেশ। তাপমাত্রা কিছুটা কমেছে। এই অবস্থা থাকবে আরো কয়েক দিন। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকবে।


  উত্তুরে হাওয়ার দাপট বেড়েছে রাজ্যে। যার জেরে নামছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলায় শীতের আমেজ। আপাতত কিছুদিন সেই ধারাই অব্যাহত থাকবে। সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে আবহাওয়ার মেজাজ বদলাতে পারে বলে পূর্বাভাস।

আপাতত শীতের আমেজ থাকবে রাজ্যে। আরও দিন চার-পাঁচ মতো ঠান্ডা বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেও হালকা শিরশিরানি থাকবে রাতেও। পশ্চিমী ঝঞ্ঝা আসায় তাপমাত্রা বেড়েছিল। তবে সরে যেতেই ফের রাজ্যে হুহু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। কোথাও কোথাও পারদ নামতে পারে ১০ ডিগ্রির কাছাকাছি। বেশিরভাগ তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস। চলতি সপ্তাহে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই হালকা কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন আবহাওয়া শুষ্কই থাকছে। বৃষ্টির পূর্বাভাস নেই।


  অন্যদিকে উত্তরেও শীতের আমেজ হাওয়া হবে শীঘ্রই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা জেলায় জেলায়। আপাতত ৪-৫ দিন আবহাওয়া একই রকম থাকবে। তবে তারপর থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। আপাতত সমতলের জেলাগুলিতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে গত কয়েক দিনে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.