ভারতের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক দেখতে চান বাঁধন
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ময়দানে নেমে হাসিনা বিরোধী আন্দোলন করেছিলেন। সামনে দাঁড়িয়ে ছাত্র আন্দোলকে সাহায্য করেছিলেন। কিন্তু পরে আন্দোলনকারীদের ভারত বিরোধিতা দেখে তিনি দুঃখ করে বলেছিলেন, আন্দোলনের রাশ চলেগেছে পাকিস্তানপন্থী জঙ্গিদের হাতে। সেই বাঁধনই এবার আবার মুখ খুললেন।
এ প্রসঙ্গে বাঁধনের মন্তব্য, “আমি একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই যেখানে ধর্মনিরপেক্ষতা থাকবে। যেখানে আইনশৃঙ্খলা সবার জন্য সমান হবে। যেখানে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলে সমানাধিকার পাবেন। এবং প্রতিটা নাগরিক যেন তাঁর মৌলিক অধিকার পান। এবং অবশ্যই এটা আমার জন্য বড় শান্তি যে বাংলাদেশে এমন কোনও দল ক্ষমতায় আসেনি, যারা নারীবিদ্বেষী। যারা আদতে কোনওদিন চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। তারা (জামাত) ক্ষমতায় এলে আমার জন্য ব্যক্তিগতভাবে সেটা দুঃখজনক হত। কিন্তু যারা ক্ষমতায় এলেন তাদের বিরুদ্ধেও অতীতে দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু তৎসত্ত্বেও মতাদর্শগতভাবে আমি কিছুক্ষেত্রে বিএনপি’র সঙ্গে একমত। আমি বিশ্বাস করি, বাংলাদেশ সুষ্ঠ গণতান্ত্রিক উপায়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের সমস্ত নাগরিককে অভিনন্দন এবং ভালোবাসা।” তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে যেন বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
