Type Here to Get Search Results !

এবার পাকিস্তানে মোটরসাইকেল বিস্ফোরণ - একাধিক মৃত্যুর সংবাদ

 আন্তর্জাতিক 


এবার পাকিস্তানে মোটরসাইকেল বিস্ফোরণ - একাধিক মৃত্যুর সংবাদ



  পাকিস্তান হারে হারে টের পাচ্ছে যে ভারতের বিরুদ্ধে জঙ্গি তৈরি করার ফল। এবার সেই জঙ্গিরায় পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছাড়ছে। সোমবার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাননু জেলায় একটি থানার সামনে মোটরসাইকলে বোমা বিস্ফোরণ হয়। এর ফলে মৃত্যু হয়েছে এক শিশু-সহ দু’জনের। আহত অন্তত ১৭ জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। আহত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক বছরে উত্তর-পশ্চিম পাকিস্তানের এই প্রদেশে ধারাবাহিক ভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এখানে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ লেগেই থাকে। পুলিশ জানিয়েছে, থানার সামনে মোটরসাইকেলে একটি টাইম বোমায় বিস্ফোরণ ঘটে। এর ফলেই মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা এক ব্যক্তি ও এক শিশুর। যে ১৭ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীগুলি বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে বলোচ বিদ্রোহীদের কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.