Type Here to Get Search Results !

আজই জানা যাবে বিশ্বকপে ভারতীয় দল - প্রবল উত্তেজনা সকলের মধ্যে


 আজই জানা যাবে বিশ্বকপে ভারতীয় দল - প্রবল উত্তেজনা সকলের মধ্যে 


  কেউই বুঝে উঠতে পারছে না বিশ্বকপে ভারতীয় দলের প্রথম একাদশ কি হবে। তবে সমস্ত রহস্যর অবসান ঘটবে আজ। আজ বিকেলে আমেরিকার সঙ্গে ভারতের প্রথম খেলা। আর ধরে নেওয়া যায়, সেটাই হবে ভারতীয় টিম। একটা বিষয় মোটামুটি পরিষ্কার। ওয়াংখেড়েতে শনিবার আমেরিকার বিরুদ্ধে যে প্রথম একাদশ মাঠে নামবে, সেটাই পরবর্তী ম্যাচগুলোয় খেলবে। খুব বেশি এদিক-ওদিক হবে না।ওয়াশিংটন সুন্দর প্রথম ম্যাচে খেলতে পারবেন না। কিছুদিনের মধ্যে পুরো ফিট হয়ে যাবেন। তারপর ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন। সেটা খুব সম্ভবত দিল্লি থেকেই। বিশ্বকাপ শুরু হয়ে গেল, অথচ দলের গুরুত্বপূর্ণ সদস্য এখনও দলেই যোগ দিতে পারছেন না। সমস্যা তো বটেই। এর মধ্যে ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর চব্বিশ ঘন্টা আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পেসার হর্ষিত রানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে যাঁর হাঁটুতে চোট লেগেছিল। হর্ষিতের জন্য যে কোনও ক্রিকেটভক্তের খারাপ লাগা উচিত। এমনিতে গম্ভীরের ‘ফেভারিট’ বলে কটাক্ষ শুনতে হয়। তা সত্ত্বেও জায়গা প্রায় পাকা করে ফেলেছিলেন।


  টিম ইন্ডিয়াকে ভরসা দেবে ব্যাটিং লাইন-আপ। ওপেনে ঈশান ও অভিষেককেই দেখা যাবে। সেটা সূর্য পরিষ্কার করে দিয়েছেন, “গত কয়েকটা ম্যাচে দূরত্ব পারফর্ম করেছে ঈশান। আন্তর্জাতিক ম্যাচ বলে বাপারটা আরও বেশি চোখে পড়েছে। কিন্তু তার আগে ঘরোয়া ক্রিকেটেও একইরকম ব্যাটিং করেছিল। আশা করছি বিশ্বকাপেও ঈশান একইভাবে ব্যাটিং করে যাবে।” এরপর তিলক বর্মা। প্রায় তিন সপ্তাহ দলের বাইরে ছিলেন। অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে যেভাবে ব্যাট করেছেন, তাতে অন্তত মনে হল না তিনি মাঠের বাইরে ছিলেন। ঠিক সময়ে ফর্মে ফিরেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর ঝড়ের গতিতে রান তুলবেন অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবেরা। প্রয়োজন বুঝে ব্যাটিং অর্ডার বদলাবে। দুই পেসার জশপ্রীত বুমরার সঙ্গে অর্শদীপ সিংয়ের খেলা নিশ্চিত। শিশির ফ্যাক্টরের কথা মাথা রেখে দুই স্পিনারের বেশি খেলানো হয়তো হবে না। সেটা হলে বরুণ চক্রবর্তীর সঙ্গে খেলবেন অক্ষর প্যাটেল। এবার ভারতীয় দল মাঠে নামার পরেই জানা যাবে পুরো টিম।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.