Type Here to Get Search Results !

বাংলার বাড়ি’ প্রথম পর্যায়ে ৯৭% কাজ শেষ, ১১.৬ লক্ষের ছাদ

 ‘বাংলার বাড়ি’ প্রথম পর্যায়ে ৯৭% কাজ শেষ, ১১.৬ লক্ষের ছাদ





 রাজ্যে আবাস যোজনার প্রথম পর্যায়ে প্রায় ৯৭ শতাংশ উপভোক্তার বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের হিসেবে, এই পর্যায়ে ১১ লক্ষ ৬০ হাজার ৯৪৬ জন উপভোক্তার মাথায় পাকা ছাদের ব্যবস্থা করা হয়েছে।হুগলির সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পর নবান্ন প্রথম পর্যায়ের অগ্রগতির পরিসংখ্যান প্রকাশ করেছে। সরকারি হিসাবে, প্রায় ৯৭ শতাংশ উপভোক্তাই বাড়ি নির্মাণ শেষ করেছেন। কেন্দ্রীয় আবাস যোজনার অর্থ না পাওয়ার অভিযোগ তুলে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিল। প্রতি উপভোক্তাকে দু’কিস্তিতে ৬০ হাজার করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে—২০২৪-এর ডিসেম্বর ও ২০২৫-এর মে মাসে।

সরকার দাবি, মাত্র চার মাসের মধ্যে অধিকাংশ উপভোক্তা বাড়ি তৈরি করে ফেলেছেন। কেন্দ্রীয় প্রকল্পে নিয়মের কারণে দেড়-দু’বছর লাগে, সেই তুলনায় এখানে গতি অনেক দ্রুত। পঞ্চায়েত সূত্র জানায়, টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে কড়া নজরদারি চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আধিকারিকরা নিয়মিত পরিদর্শন করছেন এবং স্বচ্ছতা বজায় রাখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.