Type Here to Get Search Results !

হোলির আগেই কয়েক রাশির বিশেষ সংকট। সাবধানতার বার্তা দিলেন জ্যোতিষীরা


 হোলির আগেই কয়েক রাশির বিশেষ সংকট। সাবধানতার বার্তা দিলেন জ্যোতিষীরা 


   প্রচলিত জ্যোতিষ মতে, প্রতি বছর ফাল্গুন শুক্লা অষ্টমী তিথি থেকে হোলাষ্টক শুরু হয় এবং তা চলে হোলিকা দহন পর্যন্ত। এ বছর ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে হোলাষ্টক। এই আট দিনকে অনেকেই শুভ কাজের জন্য অনুকূল মনে করেন না। বিশ্বাস, এই সময়ে গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়, যা হোলিকা দহনের আগুনে প্রতীকীভাবে দগ্ধ হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রের মতে, এই সময় কয়েকটি গ্রহের বিশেষ সংযোগ কিছু রাশির উপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে মঙ্গল সম্প্রতি কুম্ভ রাশিতে প্রবেশ করায় সূর্য ও রাহুর সঙ্গে তার সংযোগ তৈরি হয়েছে। ফলে কিছু রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।


  * মেষ রাশি:

মেষের অধিপতি মঙ্গল। কুম্ভে মঙ্গলের অবস্থান এবং সূর্য-রাহুর সংযোগে আর্থিক ওঠাপড়া দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। মানসিক অস্থিরতা ও স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যাও দেখা দিতে পারে। তাই বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই শ্রেয়।


  * কর্কট রাশি:

কর্কট রাশির জাতকদের এই আট দিন শরীরের দিকে বিশেষ নজর রাখতে বলা হচ্ছে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। পারিবারিক বা দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। নতুন উদ্যোগ বা বিনিয়োগ স্থগিত রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


  * সিংহ রাশি:

হোলাষ্টকের সময়ে সিংহ রাশির জাতকদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার পরামর্শ। ব্যবসা বা চাকরিতে অসাবধানতা বড় ক্ষতির কারণ হতে পারে। হঠাৎ খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস না করাই ভালো।


  * বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক টানাপোড়েন ও সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো জরুরি।


  * কুম্ভ রাশি:

কুম্ভ রাশিতে সূর্য, মঙ্গল ও রাহুর অবস্থান থাকায় দুর্ঘটনা বা হঠাৎ সমস্যার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই সময় বড় বিনিয়োগ না করাই নিরাপদ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.