Type Here to Get Search Results !

সুপ্রিম কোর্টেও মমতা প্রমাণ করলেন তিনি ভারতের অন্যতম এক 'জননেত্রী'

 সুপ্রিম কোর্টেও মমতা প্রমাণ করলেন তিনি ভারতের অন্যতম এক 'জননেত্রী'




  মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতাতেই। তিনি মাঠে-ময়দানে যেমন, বিধানসভায় তেমন ঠিক তেমনই তিনি সুপ্রিম কোর্টে। অনেকের মত, বুধবার সুপ্রিম কোর্টে মমতা যে ভাবে সওয়াল করেছেন, তাতে আবার স্পষ্ট হয়ে গেল, তাঁর মতো জননেত্রী বাংলায় নেই। ভবিষ্যতে এসআইআর সংক্রান্ত মামলার শীর্ষ আদালত যা-ই রায় দিক না কেন, সাধারণ জনতার মনে মমতার ‘জননেত্রী’ ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে। শাসকদলের নেতারা একান্ত আলোচনায় বলছেন, জনপ্রতিনিধির অর্থ যিনি জনতার কথা বলবেন। সুবিধা-অসুবিধায় তাঁদের পাশে থাকবেন। কিন্তু তা যে শুধু বিধানসভা বা সংসদে নয়, প্রয়োজনে শীর্ষ আদালতেও, তা-ই বুঝিয়ে দিলেন নেত্রী মমতা। এক নেতার কথায়, “এসআইআর পর্বে লাখ লাখ মানুষ হয়রানির শিকার। তাঁদের লাইনে দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। এতে তাদের সাহায্য করছে নির্বাচন কমিশন। আমাদের নেত্রী তার বিরুদ্ধেই গর্জে উঠেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার তাঁদের কথা উনি সুপ্রিম কোর্টে গিয়েও বললেন। এই দৃশ্য সাধারণ মানুষ মনে রাখবেন।” সাধারণ জনতার মনে এই অভিঘাতে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল উপকৃত হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। 


   মমতা দেখিয়ে দিলেন, সাধারণ মানুষের কথা বলতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতেও পিছপা হবেন না। বিরোধীরা অবশ্য একে ‘নাটক’ বলেই মন্তব্য করছেন। যদিও তা নিয়ে ভাবিত নয় শাসকদল। এক নেতার কথায়, “আমাদের নেত্রী যা করার করে দিয়েছেন। দেখিয়ে দিলেন, উনি চুপচাপ বসে নেই। মানুষের জন্য উনি সর্বক্ষণ লড়াই করতে প্রস্তুত।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, মমতার এই সক্রিয়তা মমতা-বিরোধী ভোটারদের মনেও ছাপ ফেলবে। কারণ এসআইআর পর্বে মোটামুটি সকলেই হয়রানির শিকার। দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রী আদতে তাঁদের সকলের হয়েই আদালতে সওয়াল করেছেন। এতে বিরোধী ভোটও নিজের দিকে টানতে সক্ষম হবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.